Friday, April 3, 2026

Kalicharon: আমি আদৌ কোনও সাধুসন্ত, বাবা কিংবা মহারাজ নই, জেরায় দাবি কালীচরণের

Date:

Share post:

কালীচরণ (Kalicharan) আদৌ কোনও সাধুসন্ত, বাবা কিংবা মহারাজ নন। তিনি গেরুয়া পোশাক পরেন আমজনতাকে প্রভাবিত করতে এবং খুশি রাখতে। গেরুয়া বসন দেখেই মানুষ তাঁকে মহারাজ বা স্বামীজি বলে ডাকতে শুরু করে। এমনই স্বীকারোক্তি ধৃত হিন্দুত্ববাদী ‘মহারাজ’ কালীচরণের।
ছত্তিশগড় পুলিশকে জেরার মুখে কালীচরণ এই বিস্ফোরক স্বীকারোক্তি দেন। বৃহস্পতিবার খাজুরহোর একটি প্রত্যন্ত এলাকার বাড়ি থেকে ছত্তিশগড় পুলিশ কালীচরণকে গ্রেফতার করে।

আরও পড়ুন- ওমিক্রনের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাল নিউ জিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া
সম্প্রতি এক ধর্ম সংসদে ওই স্বঘোষিত ‘মহারাজ’ নাথুরাম গডসের প্রশংসা করে বলেন, ‘মহাত্মা গান্ধীকে মেরে গডসে ঠিক কাজ করেছিলেন।’ তাঁর বিরুদ্ধে একাধিক ধারা এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ছত্তিশগড় পুলিশ। এর আগে হরিদ্বারেও এ ধরনের এক ধর্ম সংসদে হিন্দুত্ববাদী সাধুসন্তরা সংখ্যালঘু নিধনে গণহত্যার ডাক দেন। তাঁরা সরাসরি হিন্দুত্ববাদীদের অস্ত্র হাতে তুলে নিতে বলেন।
একাধিক বক্তা দাবি করেন, গান্ধী হত্যাকারী গডসে তাঁদের আদর্শ একধাপ এগিয়ে বিহারের এক মহারাজ মন্তব্য করেন, ‘ক্ষমতা থাকলে আমি মনমোহন সিংহকে গুলি করে হত্যা করতাম।’ প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সংসদে রাষ্ট্রীয় সম্পদে মুসলিমদের অধিকার রয়েছে বলে উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গ তুলেই বিহারের মহারাজের ওই মন্তব্য।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...