Tuesday, April 7, 2026

শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকায় গৌতম, অশোকের বিরুদ্ধে আলম, শঙ্করের চ্যালেঞ্জ প্রতুল

Date:

Share post:

সদ্য সমাপ্ত কলকাতা পুরভোটে রেকর্ড গড়ে বিরাট জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই রাজ্যের আরও চার পুরনিগমের ভোটের বাদ্যি বেজেছে। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগম। ২২ জানুয়ারি ভোট। তার আগে বৃহস্পতিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবং রাত ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

চার পুরনিগমের ভোটে এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শিলিগুড়ি পুরসভা। কারণ, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরবোর্ড ২০১৫ সালের শেষ নির্বাচনে তৃণমূলের দখলে আসে। একমাত্র শিলিগুড়ি পুরসভা ভোট পরবর্তী জোট করে দখল করেছিল বাম-কংগ্রেস। মেয়র হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এরপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় শিলিগুড়ি পুরবোর্ডে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে সরিয়ে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেবকে।

এরই মাঝে ফের ভোট চলে এসেছে। অশোক ভট্টাচার্যকে মুখ করে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। বিধায়ক শঙ্কর ঘোষকে মুখ করে শিলিগুড়ির ৪৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। আর বৃহস্পতিবার অন্য তিন পুরনিগমের সঙ্গে শিলিগুড়ি পুরসভার জন্যও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এবার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন গৌতব দেব। উল্লেখযোগ্যভাবে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন
প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার। তবে সকলের নজর ছিল ৬ এবং ২৪ নম্বর ওয়ার্ডের দিকে। ৬ নম্বর ওয়ার্ডে বামেদের প্রার্থী হেভিওয়েট অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে লড়বেন মহম্মদ আলম। ২৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক শঙ্কর ঘোষকে। ওই আসনে তৃণমূলের বাজি পুরোনো সৈনিক প্রতুল চক্রবর্তী। এছাড়াও তালিকায় রয়েছে বেশকিছু নতুন মুখও। অভিজ্ঞ-তারুণ্যের মাঝে প্রার্থী তালিকায় প্রাধান্য পেয়েছেন মহিলারাও। ১৮ জন মহিলাকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:বিধাননগরে আবার তৃণমূল প্রার্থী সব্যসাচী, বিজেপিতে হাহাকার

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...