Saturday, June 27, 2026

CBI: ভোট পরবর্তী অশান্তি মামলায় যৌন হেনস্থার অভিযোগ  ‘ভুয়ো’ ; জানাল সিবিআই

Date:

Share post:

ভোট পরবর্তী অশান্তি মামলায় চাঞ্চল্যকর তথ্য! যৌন হেনস্থার যে অভিযোগ করা হয়েছিল তা ‘ভুয়ো’ বলে জানাল সিবিআই। আর সেই সূত্রেই ২১ যৌন হেনস্থার অভিযোগ ফিরিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সিবিআইয়ের আইনজীবী সোমবার আদালতে জানিয়েছেন, তদন্তে ওই অভিযোগগুলিতে ধর্ষণ, শ্লীলতাহানি বা যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে প্রথম থেকে রাজ্যের শাসক দলের তোলা ভুয়ো অভিযোগের দাবি তুলেছিল অনেকটাই মান্যতা পেল।আসলে NHRC রিপোর্টে ২১টি কেসে যৌন হেনস্থার কথা বলা হলেও কোনও প্রমাণই পায়নি সিবিআই। তাই অভিযোগগুলি SIT-কে ফিরিয়ে দিয়েছে তারা। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি পর্বে যৌন হেনস্থার এফআইআর হয়েছিল ৩৯ টি।৩৫ টির কোনও প্রমাণ পাওয়া যায়নি। চারটি কেসের যৌন হেনস্থার অভিযোগ সিবিআই এখনও খতিয়ে দেখছে বলে আদালতে জানানো হয়েছে।

আরও পড়ুন- NRS HOSPITAL: এবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত ৭০

এখনও পর্যন্ত ৬৮৯টি কেসের মধ্যে সিট চার্জশিট দিয়েছে ৫৭৩ টি ক্ষেত্রে। ৬৩টি কেসের ক্লোজার রিপোর্ট পেশ করেছে তারা।যদিও ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে ফের রাজ্যকে হলফনামা পেশ করতে বলেছে হাইকোর্ট। ২৪ জানুয়ারি মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে কী পদক্ষেপ, তা হলফনামায় জানাতে হবে রাজ্যকে।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...