Monday, April 27, 2026

Duare Sarkar: বাংলার মুকুটে নতুন পালক, জাতীয় সম্মান পেল ‘দুয়ারে সরকার’

Date:

Share post:

ফের রাজ্যের মাথায় উঠল সেরার মুকুট। রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’ পেল জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া(CSI)-এর তরফে রাজ্য সরকারের এই প্রকল্পকে ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১’-এ সম্মানিত করা হয়েছে। সাধারণ মানুষের দরজায় দরজায় পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব কর্মসূচীকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সম্মান বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:মোদি অত্যন্ত অহংকারী: ৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া রাজ্যপাল সত্যপালের

২১-এর বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই প্রকল্পের অধীনে থাকা প্রশাসনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।২০২০ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড  মতো জনপ্রিয় প্রকল্পগুলির পরিষবা প্রদান শুরু হয়। এমনকি ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অ্যাপেক্স কমিটিও গঠন করেছে রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তি দিয়ে সরকারের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে।

প্রসঙ্গত, কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই হল ভারতের তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবচেয়ে বড় এবং অলাভজনক একটি সংস্থা। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারেরও বেশি। তাঁরাই বাংলার এই কর্মসূচিকে দেশের মধ্যে সেরার শিরোপা দিলেন।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...