Friday, June 26, 2026

মোদি অত্যন্ত অহংকারী: ৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া রাজ্যপাল সত্যপালের

Date:

Share post:

কৃষক মৃত্যুর ঘটনায় লাগাতার কেন্দ্র সরকারের সমালোচনা করে গিয়েছেন মেঘালয়ের(Meghalaya) রাজ্যপাল(governor) সত্যপাল মালিক(SatyapalMalik)। শুধু তাই নয় কৃষি আইন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন ৫ মিনিটের সাক্ষাতে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে রীতিমতো ঝগড়া হয় তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে মোদিকে ‘ভীষণরকম অহংকারী’ বলে তোপ দাগলেন সত্যপাল।

রবিবার হরিয়ানা দাদরিতে এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, কৃষক সমস্যা ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ৫ মিনিটের সাক্ষাতে রীতিমতো ঝগড়া হয় তার সঙ্গে। উনি অত্যন্ত অহংকারী। যখন আমি তাকে বলি আমাদের ৫০০ কৃষক মারা গিয়েছেন, শুনে তিনি বলেন, আমার জন্য মরেছে? আমি পাল্টা তাকে জানাই, আপনার জন্যই মারা গিয়েছে, কারণ আপনিতো এখন রাজা হয়ে গিয়েছেন। এই বক্তব্যের পর তিনি রীতিমতো ঝগড়া করেন আমার সঙ্গে।” মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করে ছিলেন সত্যপাল। মেঘালয় রাজ্যপাল তোপ দেগে আরো বলেন, যদি কোন কুকুর পর্যন্ত মারা যায় প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠান, অথচ এতজন কৃষকের মৃত্যুর পরও তিনি পুরোপুরি নিশ্চুপ।

আরও পড়ুন:Abhishek Banerjee: কংগ্রেসেকে দুর্বল করছে না তৃণমূল, লক্ষ্য বিজেপিকে হারানো: অভিষেক

উল্লেখ্য, মোদি সরকারের বিরুদ্ধে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিকের তোপ এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশাপাশি সরাসরি তিনি আক্রমণ জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। সাম্প্রতিক সময়ে কৃষি আইনকে নিয়ে তার আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। এবার অতীতে মোদি সাক্ষাতের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীকে অত্যন্ত অহংকারী বলে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...