Saturday, June 27, 2026

INTTUC: এক শিল্পে এক ইউনিয়ান চালু তৃণমূলের: প্রথম পদক্ষেপ চায়ে, হবে অন্য শিল্পেও

Date:

Share post:

চা শিল্পে আর একাধিক সংগঠন থাকছে না তৃণমূলের।এক শিল্পে একটাই ইউনিয়ন- এই ঘোষিত নীতি মেনে এবার চা বাগানে একাধিক শ্রমিক সংগঠনে থাকছে না। ‘তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন’ নামে শাসকদলের নতুন চা শ্রমিক সংগঠনের রেজিস্ট্রেশন হয়েছে নতুন বছরের পয়লা জানুয়ারি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন রাজ্যের আইএনটিটিইউসি প্রেসিডেন্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। এক শিল্পে এক ইউনিয়ান চালু করছে তৃণমূল। তার প্রথম পদক্ষেপ চা শিল্পে। এরপর অন্য শিল্পেও তাই হবে বলে জানান ঋতব্রত।

বিজ্ঞপ্তিতে ঋতব্রত লিখেছেন, নতুন চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি খুব দ্রুতই ঘোষণা করা হবে। দলীয় সূত্রে খবর, দ্রুতই শিলিগুড়িতে দলের শ্রমিক নেতাদের নিয়ে আলোচনায় বসবে INTTUC-র শীর্ষ নেতৃত্ব।

ঘোষিত নীতি অনুসারে একটি শিল্পে একটিই শ্রমিক সংগঠন থাকবে। চা শিল্পে দলের একটিই নতুন চা শ্রমিক সংগঠনের নামকরণ হয়েছে ‘তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।’ উত্তরবঙ্গের পাঁচ জেলায় সরকারিভাবে ২৮২টি চা বাগান আছে। এছাড়াও অনেক ছোট বাগান রয়েছে। চা শিল্পে পাঁচটি শ্রমিক সংগঠন ছিল তৃণমূলের (TMC)। কিন্তু এবার সেগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হল। ঋতব্রত জানান, এরপরে অন্যান্য শিল্পের ক্ষেত্রে এই পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- Tripura: ক্লাস বাতিল করে পড়ুয়াদের মোদির অনুষ্ঠানে যোগের নির্দেশ, তীব্র নিন্দা তৃণমূলের

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...