Saturday, June 27, 2026

Rahul Dravid: কোন সিদ্ধান্তকে কঠোর বললেন দ্রাবিড়?

Date:

Share post:

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও মন্থর বোলিং-এর জন‍্য জরিমানাসহ পয়েন্ট কাটা গিয়েছে ভারতের ( India Team)। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ পয়েন্ট কাটা হয়েছে। আর এই সিদ্ধান্তকেই কঠোর সিদ্ধান্ত বলে ব‍্যাখ‍‍্যা করলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, মাঝে মধ্যে ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত কঠোর বলে মনে হয়।

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে দ্রাবিড় বলেন,” আইসিসি নিশ্চয় কিছু ভেবে এই নিয়ম চালু করেছে। কোচ হিসেবে কখনও কখনও এই সিদ্ধান্ত কিছুটা কঠোর বলে মনে হয়। তবে আমাদের ভাবতে হবে কী ভাবে আমরা দ্রুত বল করব। আগেও মন্থর বল করলে জরিমানা হত। তবে তাতে বিশেষ কোনও লাভ হত না। তাই বাধ্য হয়ে পয়েন্ট কাটা শুরু করেছে আইসিসি। খেলার সময় এটা বোঝা কঠিন যে কোনও দল কত ওভার পিছনে চলছে। তবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। না হলে পরে সমস্যা হতে পারে।”

সোমবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে বিরাট কোহলিরা। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:CAB: করোনার থাবা এবার বাংলা ক্রিকেটে

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...