Saturday, May 30, 2026

Gangasagar Mela: ওমিক্রন আবহেও কোভিডবিধি মেনে হবে গঙ্গাসাগর মেলা: ফিরহাদ হাকিম

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দ্রুত ছাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। আপাতত গঙ্গাসাগর মেলা বাতিল হচ্ছে না বলেই মঙ্গলবার জানিয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কোভিড বিধিনিষেধ মেনেই হবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলায় যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে তার জন্যও একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গঙ্গাসাগর মেলা নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, গঙ্গাসাগর মেলায় আগত মানুষদের জন্য যথাযথ ব্যবস্থা রাখা হবে। প্রতিবছরের মতই পর্যাপ্ত বাস ও স্টিমারের ব্যবস্থা করব। বাসে সবার জন্যই সিটের ব্যবস্থা থাকবে। এই ঢেউয়ে যদিও অক্সিজেনের চাহিদা তেমন নেই, তাই পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকবে। গঙ্গাসাগর মেলায় যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেকের করোনা টেস্ট করা হবে। বাবুঘাটে ভ্যাকসিন সেন্টারও থাকবে। ভ্যাকসিন না নেওয়া থাকলে, ওই সেন্টার থেকে ভ্যাকসিন নেওয়া যাবে। কোনও পুণ্যার্থী যদি গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়েন, তাঁদের জন্য হোম আইসোলেশনের ব্যবস্থা থাকছে। কলকাতা পুরসভার তরফে কিছু কনসেন্ট্রেটর ক্যাম্প করা হবে। অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও থাকছে। স্থানীয় কয়েকটি হাসপাতালেও কিছু কোভিড বেড থাকবে। কোভিড ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পুণ্যার্থীদের সেখানে পাঠানো হবে। বাবুঘাটে কলকাতা পুরসভার পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করা হচ্ছে।

কলকাতা জুড়ে করোনার বাড়বাড়ন্ত প্রসঙ্গে এদিন মেয়র বলেন, ‘করোনা সচেতনতায় মাইকিং, প্রচার চলছে। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে অবস্থার উন্নতি ঘটবে। ৩ জানুয়ারি কলকাতা-সহ গোটা রাজ্যে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। তাদের টিকাকরণ শেষ হলে ১০ জানুয়ারি থেকে ফ্রন্টলাইনার এবং বয়স্কদের টিকাকরণ শুরু হবে।’

আরও পড়ুন- Akhilesh Yadav: ‘‌শ্রীকৃষ্ণ স্বপ্নে বলেছেন আমিই রাম–রাজ্য গড়ব’‌, দাবি অখিলেশ যাদবের

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...