Saturday, April 4, 2026

Sc EastBengal: বেঙ্গালুরুর সঙ্গে ড্র করেও, ছেলেদের খেলায় খুশি রেনেডি

Date:

Share post:

কোচ বদল হলো, নতুন বছর এলো, তবু জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। সৌরভ দাসের (Sourav Das) আত্মঘাতী গোলের কারণে মঙ্গলবার বেঙ্গালুরু এফসির ( Bengaluru Fc) সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-হলুদ ব্রিগেড। যদিও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন হেড কোচ রেনেডি সিং। তিনি বলেন, ছেলেদের লড়াই দেখে আমি খুশি।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” যদি আপনি দেখেন যেভাবে ছেলেরা লড়াই করেছেন, আপনিও সন্তুষ্ট হবেন। আমরা ম্যাচের আগে গঠনগত বিষয় নিয়ে কথা বলছিলাম, ওরা শেষ অবধি নিজেদের ধরে রেখে খেলেছে। একটি বড় সুযোগ এসেছে, এছাড়া আর কোনও বিশেষ সুযোগ আসেনি তাদের জন্য। কিন্তু আমরা তিনটি বড় সুযোগ পাই, যেখানে আমরা একটি গোল করি এবং আরও দুটি করতে ব‍্যর্থ হই। আবারও বলছি, যে খেলোয়াড় আমাদের হাতে রয়েছে, আর এত বেশি বিদেশি বাইরে থাকায় আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারি না। কিন্তু মাঠে যে কজন খেলোয়াড় ছিলেন, যেভাবে ওরা লড়াই করেছে, আমি সত্যিই ওদের জন্য গর্বিত।”

এতদিন প্রথম একাদশে জায়গা হয়নি। মঙ্গলবার প্রথম একাদশে জায়গা পেয়ে নিজেকে প্রমাণ করেছেন আদিল খান। আদিলের পারফরমেন্স নিয়ে রেনেডি বলেন,”আমি খুবই চিন্তিত ছিলাম, চোট সারিয়ে অনেক দিন পর ও ফিরে এসেছিল। কারণ আমরা জানি কিভাবে আদিল খেলতে পারে, কিন্তু গত কয়েক মাসে ও পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আজ ও আমায় ভুল প্রমাণ করেছে, ও দেখিয়ে দিয়েছে যে ও খেলতে পারে। আমার মনে হয় আজ ও ভালো খেলেছে। যার পুরস্কার ও পেয়েছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...