Wednesday, June 24, 2026

পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় ফের লাইনচ্যুত শীত, আগামী ৭দিন ঊর্ধ্বমুখী পারদ

Date:

Share post:

জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে আবারো লাইনচ্যুত হচ্ছে শীতের(Winter) পারদ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়তে চলেছে তাপমাত্রা(Temperature)। এমনটাই জানা গেল হাওয়া অফিসের(weather office) সূত্রে।

আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আপাতত বুধবার শীতের নিয়ম মেনে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এবং আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। বুধবার অবশ্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আজ তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের শীতের কামড় প্রবল হচ্ছে ক্রমশ। যদিও হাওয়া অফিসের দাবি অনুযায়ী এই শীত বেশিদিন স্থায়ী হবে না। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা দিন সাতেক এই অবস্থা কাটিয়ে হয়তো আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে রাজ্যে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...