Monday, June 15, 2026

খড়্গপুরে তৃণমূলের পুর প্রশাসকের বাড়িতে হাজির দিলীপ ঘোষ! কিন্ত কেন?

Date:

Share post:

খড়্গপুরে সৌজন্যের নজিরের নেপথ্যে কিসের ইঙ্গিত?  তৃণমূল নেতা তথা খড়্গপুর পুরসভার পুর প্রশাসক প্রদীপ সরকারের মায়ের পারলৌকিক অনুষ্ঠানে যোগ দিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পুরভোটের মুখে এমন ঘটনা অনন্য নজির বলেই মত জেলার রাজনৈতিক মহলের। পুরভোট নিয়ে মঙ্গলবারই খড়্গপুর শহরে বৈঠকে বসেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠক থেকে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দেন তিনি।
তার নির্দেশ, তৃণমূল পরিচালিত পুরসভার সমস্ত খামতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। দলীয় কর্মীদের এমন পাঠ পড়ানোর পরই সদ্য মাতৃহারা পুর প্রশাসক প্রদীপ সরকারের মায়ের নিয়মভঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে গেলেন দিলীপ ঘোষ। যা বর্তমান রাজনীতিতে বিরল।

রাজনৈতিক দলাদলি ভুলে খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ এদিন তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তাঁর মায়ের নিয়মভঙ্গের অনুষ্ঠানে যোগ দেন এবং প্রদীপ সরকারের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেন। পাশাপাশি মিষ্টিমুখ করে তাঁর আতিথেয়তাও গ্রহণ করেন।

যদিও তৃণমূল নেতার সঙ্গে ঠিক কী কথা হল দু-পক্ষের কেউই বিষয়টি খোলসা করেননি। প্রদীপ সরকারের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, তিনি খড়্গপুরে ছিলেন। তাই প্রদীপ সরকারের মা-কে শ্রদ্ধা জানিয়ে গেলেন। কঠিন সময়ে প্রাক্তন বিধায়কের পাশে থাকার জন্যই তিনি এসেছিলেন এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, কঠিন সময়ে প্রতিপক্ষ শিবিরের কট্টর নেতা তাঁর পাশে দাঁড়ানোয় আপ্লুত প্রদীপ সরকার। দিলীপ ঘোষের তাঁর বাড়িতে আসা নিয়ে রাজনীতি না খুঁজে বিষয়টি সহজভাবে দেখার আবেদন জানান তিনি।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...