Thursday, March 26, 2026

দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার পার, করোনায় একদিনে মৃত ৫৩৪

Date:

Share post:

ওমিক্রন(Omicron) আতঙ্কের মাঝেই দেশে হুড়মুড়িয়ে বেড়েছে সংক্রমণের দাপট। সকলের দাবি ইতিমধ্যেই করোনার(Coronavirus) তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর সেই আশঙ্কাকে বাড়িয়ে তুলে বুধবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে যে রিপোর্ট প্রকাশ্যে নানা হয়েছে সেখানে দেখা গেল শেষ ২৪ ঘন্টায় দেশ করোনা আক্রান্তের সংখ্যা ৫৮,০০০ পেরিয়ে গিয়েছে। পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটাই। রিপোর্ট বলছে ২৪ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা ৫৩৪।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। পটিজিভিটি রেট ৪.১৮ শতাংশ। এর মধ্যে মুম্বই ও দিল্লিতে বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে শুরু হয়েছে কড়াকড়ি। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৫৩৪ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১২৪। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জন। অস্বস্তি বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২ লক্ষ ১৪ হাজার ৪ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...