Thursday, June 18, 2026

ভোর থেকে শিয়ালদার ২ শাখায় রেল অবরোধ, বিপর্যস্ত ট্রেন চলাচল

Date:

Share post:

বাতিল করা হয়েছে ভোরের লোকাল ট্রেন(Local Train)। যার জেরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন শহরতলী এলাকা থেকে শহরে কাজে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। এর জেরেই অবিলম্বে ট্রেন চালু করার দাবি জানিয়ে তালদি(Taldi) ও ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ করল সাধারণ মানুষ। যার জেরে সকাল থেকে ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার রেল চলাচল।

মূলত শিয়ালদা লোকালে সকালের প্রথম ট্রেনে পরিচারিকা ফল ও সবজি ব্যবসায়ীদের ভিড় থাকে। সেই ট্রেন বন্ধ করে দেওয়ায় স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে যাত্রীরা। পাশাপাশি ঠাকুরনগরে বিক্ষোভকারীদের অভিযোগ, ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেনে তারা মূলত ফুল নিয়ে কলকাতায় যান। ফুলের ব্যবসা করে তাদের পেট চলে। সকালের দুটো ট্রেন না চললে তারা কলকাতায় যেতে পারবেন না এবং না খেয়ে মরতে হবে। ফলে অবিলম্বে ট্রেন চালু করতে হবে। যতক্ষণ না ট্রেন চালানোর হবে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। ঘটনাস্থলে মোতায়েন জিআরপি।

আরও পড়ুন:৩৬ ঘন্টারও কম সময়ে ১৫ হাজার রেজিস্ট্রেশন, গোয়ায় বিপুল সাড়া পেল তৃণমূলের ‘যুবশক্তি’

ভোর থেকে প্রায় ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রেল অবরোধ তোলা সম্ভব হয়নি। এদিকে, রেলের দাবি রাজ্যের নির্দেশিকা মেনে ভোর ৫ টা থেকে ট্রেন পরিষেবা শুরু করা হচ্ছে। যেহেতু ৫ টা পর্যন্ত নাইট কারফিউ চলছে সেই বিধিনিষেধ মেনেই বন্ধ রাখা হয়েছে ট্রেন।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...