Wednesday, June 24, 2026

মজিবরের মৃত্যু শোকের মধ্যেই ১৫ দফা দাবিতে আগরতলায় রাজভবন অভিযান তৃণমূলের

Date:

Share post:

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষরক্ষা হয়নি। বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম ত্রিপুরার (Tripura) তৃণমূল (TMC) নেতা মুজিবুর ইসলাম মজুমদার আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তৃণমূল নেতার মৃতদেহ কলকাতা থেকে আগরতলায় নিয়ে যাওয়া হবে আজই। মজিবরের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে।

এরই মধ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আগরতলায় (Agartala) রাজভবন অভিযান (Rajbhaban Avijan) করবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল। ১৫ দফা দাবিতে তৃণমূলের এই রাজভবন অভিযান। দলমত নির্বিশেষে প্রতিটি ত্রিপুরাবাসীকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল। আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে জমায়েত হয়ে রাজভবন অভিমুখে যাবে এই মিছিল। তার আগে মুজিবর ইসলাম মজুমদারের মৃত্যুর জন্য নীরবতা পালন করবে তৃণমূল।

আরও পড়ুন:বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম ত্রিপুরার তৃণমূল নেতা মজিবর ইসলামের মৃত্যু

রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার চরম অবনতি, প্রতিনিয়ত মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন, ব্যাপকহারে বাড়িঘর দোকানপাট ভাঙচুর, লুটপাট, বিরোধীদলের কর্মী নেতাদের উপর আক্রমন, কার্যালয় পুড়িয়ে দেওয়া, সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া, সাংবাদিক নিগ্রহ এবং সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত আক্রমন ও হেনস্থা তথা বাইক বাহিনীর দৌরাত্মের প্রতিবাদে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বলে জানিয়েছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...