Monday, June 22, 2026

ফেটেছে বিজেপির ঢাক, RSS-ই ভরসা বুঝে মোহন ভাগবতের পায়ে ঝাঁপ যোগীর

Date:

Share post:

উত্তরপ্রদেশ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা বিজেপি লোকসভার ফলাফলের পরে হঠাৎ মাটিতে আছাড় খেয়ে এখন বিধানসভার বৈতরণী পার করার খোঁজে। মোদি-যোগীর আত্মপ্রচারের ঢাক যে ফেটেছে, তা স্পষ্ট করে দিয়েছে বিজেপির সহযোগী আরএসএস (RSS)। যেভাবে উত্তরপ্রদেশে মানুষের মন থেকে মুছে যেতে শুরু করেছে বিজেপি, তাতে বিধানসভা নির্বাচনে গদি বাঁচিয়ে রাখা যে সম্ভব নয়, তাও এক প্রকার বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। তাই দলের প্রবীণ নেতাদের পথ ধরে আবার আরএসএস-এর সহযোগিতা নেওয়া শুরু। একই দিনে দুটি বৈঠক সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে সারলেন যোগী আদিত্যনাথ।

নির্বাচনের ফলাফলের পরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত দাবি করেছিলেন, তাঁদের সংগঠন দেশের জমি থেকে সংগঠন তৈরি করে মতাদর্শ ছড়ানোর কাজ করে। সেই সঙ্গে জনমত তৈরিও করা হয়। কিন্তু সেই ধরনের কোনও সাহায্য লোকসভা নির্বাচনে বিজেপি তাঁদের কাছ থেকে নেয়নি। নির্বাচনে ভরাডুবির পরে স্বাভাবিকভাবেই বিজেপি-আরএসএস সম্পর্কে চিড় ধরে। সেই চিড় মেরামতি করতে এগিয়ে দেওয়া হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সঙ্ঘের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেই বিজেপি মহলে খবর।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তিতে মোহন ভাগবত গোরখপুর (Gorakhpur) থাকার পরিকল্পনা হতেই সেখানে হাজির হন যোগী আদিত্যনাথ। শনিবার দু দফায় রুদ্ধদ্বার বৈঠক হয় তাঁদের। নির্বাচনের ফলাফলে আরএসএসের কাছেও এটা স্পষ্ট, উত্তরপ্রদেশে তাঁদের জমি হারিয়েছে। সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন মোহন ভাগবত। সেই তথ্যের ভিত্তিতেই নতুন করে জনসংযোগ ও সঙ্ঘের বিস্তারের কাজ শুরু করা হবে। সেই পথে কীভাবে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা হয় দুজনের।

লোকসভা নির্বাচনে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টির (SP) সাঁড়াশি চাপে পর্যুদস্থ উত্তরপ্রদেশ বিজেপির মুখ যোগী আদিত্যনাথকে ফল ঘোষণার পর খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। শেষে মোহন ভাগবতের শরণে আসা যোগীর পদক্ষেপেই স্পষ্ট তাঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। শনিবারের বৈঠকে উত্তর প্রদেশে বিজেপির এভাবে জমি হারানো যে মোটেও ভালোভাবে নিচ্ছে না সঙ্ঘ তাও স্পষ্ট করে দেন মোহন ভাগবত।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...