Monday, June 22, 2026

ভোট মিটতেই ব্যারাকপুরে পর্যালোচনা বৈঠক পার্থর

Date:

Share post:

লোকসভা নির্বাচনে এ রাজ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ধরাশায়ী হয়েছে বিরোধীরা। গ্রামাঞ্চলে তুলনামূলক ভাবে ভালো ফল করেছে তৃণমূল। সেই নিরিখে রবিবার বারাকপুর ১ নম্বর ব্লকে বুথবিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভার সদ্য জয়ী পার্থ ভৌমিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম-সহ অন্যান্যরা।
ওই বৈঠকে পার্থ ভৌমিক বলেন, ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব কোথাও কোনও গন্ডগোল যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে সেদিকে নজর রাখা। পাশাপাশি বেশ কিছু বুথে আমাদের আশানুরূপ ফল হয়নি। কেন এমন হল, কোথায় দুর্বলতা ছিল, ওইসব জায়গায় সংগঠন কীভাবে জোরদার করতে হবে সে বিষয়ে কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। আগামীদিনে কী কী কাজ করতে হবে সে বিষয়েও রূপরেখা তৈরি করে দেন তিনি। এদিনের সভায় স্থানীয় তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

 

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...