Saturday, June 27, 2026

Madan Mitra: অবশেষে অভিনয়ে অভিষেক ঘটছে মদন মিত্রের

Date:

Share post:

অবশেষে অভিনয়ে অভিষেক ঘটছে বিধায়ক মদন মিত্র-র (Madan Mitra)। তবে, পরিচালক রাজা চন্দের যে ছবির মাধ্যমে এটি হওয়ার কথা ছিল, তা দিয়ে নয়। তার আগেই জ্যামি বন্দ্য়োপাধ্যায়ের আগামী ছবি ‘হচপচ’-এ দেখা যাবে তাঁকে।বুধবার মদন মিত্র (Madan Mitra) ‘হচপচ’ ছবির ডাবিং সারলেন। এই ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন- Amritsar Airport:ইতালি থেকে অমৃতসরে আসা ১২৫ জন বিমানযাত্রীই করোনা পজিটিভ

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন (Madan Mitra) বলেন, “মানুষ ভাল থাক। করোনা কেটে উঠবে। আমরা আবার নতুন করে ‘হে নূতন’ গাইব। আমার একটা স্টাইল আছে। ‘এমএম’। কোনও অসুবিধা হলেই ‘এমএম'”! তিনি আরও বলেন, “অমিতাভ বচ্চন থেকে উত্তমকুমার থেকে চিরঞ্জিত সবাই পয়সা নিয়ে কাজ করে, কিন্তু, মদন মিত্র বা এমএম পয়সা নিয়ে কাজ করে না”। রূপোলী পর্দাতেও শেষমেশ চলেই এলেন মদন। এই ছবি মুক্তি পাবে আগামী মে মাসে। তবে এর আগেই নিজের পরিচিত হাবভাবেই দেখা গেল কামারহাটির বিধায়ককে। ডাবিং করতে গিয়ে সবকিছুর মাঝেই বলে উঠলেন ওহ লাভলি। এসব দেখে মদনদার ফ্যানেরাও যেন বলে উঠছে ‘ওহ লাভলি’।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...