Tuesday, June 23, 2026

Amritsar Airport:ইতালি থেকে অমৃতসরে আসা ১২৫ জন বিমানযাত্রীই করোনা পজিটিভ

Date:

Share post:

দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের দাপাদাপিতে ক্রমশই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে ইতালি থেকে অমৃতসরে পৌঁছনো একটি চাটার্ড বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে ধরা পড়ল মারণ ভাইরাস। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁদের সকলকেই আইসোলেশনে রাখা হবে। ওই যাত্রীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রীয় সরকারের ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:Gangasagar-Case: কোভিড মেনেই হবে গঙ্গাসাগর মেলা: হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

বিমানবন্দরের তরফে জানানো হয়েছে,বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১.৩০ নাগাদ সেটি অমৃতসরে নামে। মাঝখানে যান্ত্রিক ত্রুটির জন্য জর্জিয়ায় থেমেছিল বিমানটি। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।যাত্রীদের দাবি, ইতালিতে করোনা টেস্ট করানো হলে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কীভাবে এই সংক্রমণ ছড়ালো তা নিয়ে তাঁদের মনেও প্রশ্ন উঠছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্ধারিত ‘ঝুঁকিপূর্ণ দেশ’গুলির মধ্যে ইতালিও রয়েছে। অন্য দেশ থেকে ভারতে এলে বিমানবন্দরেই যাত্রীদের করোনা পরীক্ষা করতে হচ্ছে। পরীক্ষার রিপোর্ট এলে তবেই বিমানবন্দর থেকে বেরোনো যাচ্ছে। আজ, ইতালি থেকে আসা চাটার্ড বিমানটি অমৃতসর বিমানবন্দরে নামার পরেই যাত্রীদের কোভিড পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টই পজিটিভ আসে।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...