Wednesday, May 13, 2026

Chief Minister: রাজ্যের সীমানায় RTPCR টেস্ট মাস্ট, নিয়ম ভাঙলে কড়া হবে প্রশাসন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে ক্রমেই বাড়ছে কোভিড (Covid) সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তাঁর বার্তা, নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। তিনি জানান, আন্তঃরাজ্য সীমানায় RTPCR টেস্ট করতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, করোনার তৃতীয় ঢেউ প্রাণঘাতী নয়। কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে। রাজ্যে 45417 জন করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি 2920 জন বলে জানান মমতা। “আমরা ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ জনকে টিকাকরণ করতে পেরেছি।গত কয়েকদিনে ৪৫,৪১৭ জন পজিটিভ হয়েছে। ২৯২০ জন হাসপাতালে ভর্তি। রাজ্যে ১৯৪টি কোভিড হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। রাজ্যে কনটেমেন্ট জোন ৪০৭টি। হোম আইসোলেশনে রয়েছেন ৩০ হাজার ৮৮১ জন। রাজ্যে পজিটিভিটি রেট ২৩.১৭ শতাংশ। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯৬.৮৫ শতাংশ মানুষ।”

গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও শুরু হয়েছে ১৮ বছরের নিচে টিকাকরণ। এখনও পর্যন্ত রাজ্যে ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭ জনকে টিকা দেওয়া হয়েছে। ১৮-র উপরে ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৪৩৭ জন। ১৮-র নীচে ৪ লক্ষ ৫৬ হাজার ১৩৮ জন টিকা নিয়েছেন।

আরও পড়ুন- Anupam Hazra: কে যে প্রার্থী বাছাই করে! পুরভোটে বিজেপির ব্যর্থতায় নেতৃত্বকে তোপ অনুপমের

রাজ্যবাসীকে করোনা সংক্রমণ রোধে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “মাস্ক (Mask) পরতেই হবে। হাতে হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। মেয়েরা চুল ঢাকুন। ছেলেরা টুপি পরুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেদের সচেতন হতে হবে। এটা নিজে বাঁচতে করতে হবে।” বাজার থেকে ফিরে জামা-কাপড় বদলে, হাত পা ধুয়ে নিন। বাজার থেকে আনা জিনিসপত্র ধুয়ে রাখুন- পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, “ট্রেন বন্ধ করলে বলবে বন্ধ করে দিয়েছি। এগোলেও দোষ, পিছোলেও দোষ। মানুষকে ফেস করতে হচ্ছে।”  তিনি জানান, করোনা (Corona) বাড়লে আরও বিধিনিষেধ জারি করতে পারে সরকার।

পুলিশের উচ্চপদস্থ আধিকারিক করোনা আক্রান্ত। করোনা আক্রান্তদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...