Saturday, June 27, 2026

Chandigarh: একক বৃহত্তম AAP, চণ্ডীগড়ে ব্যাক ডোর দিয়ে মেয়র পদ দখল বিজেপির

Date:

Share post:

সন্তুষ্ট থাকতে হল সেই রানার্স-আপ হয়েই! আপ-কে টপকে চণ্ডীগড় পুরসভার মেয়র পদ দখল করল বিজেপি।

অবাক করে দিয়ে বিজেপি এবং কংগ্রেসকে পিছনে ফেলে চণ্ডীগড়ের পুরভোটে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল আপ। প্রথম বার লড়েই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৩৫ আসনের মধ্যে আপ ১৪টি আসন দখল করে। বিজেপি ১২, কংগ্রেস ৮ এবং অকালি দল একটি আসন পায়। নির্বাচনের পরপরই এক কংগ্রেস কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। ফলে বিজেপির কাউন্সিলরের সংখ্যা হয়ে দাঁড়ায় ১৩। কংগ্রেস কমে দাঁড়ায় ৭ এ।

নিয়ম অনুযায়ী চণ্ডীগড় পুরসভার মেয়র নির্বাচনের সময় কাউন্সিলরদের পাশাপাশি ভোট দিতে পারেন স্থানীয় সাংসদও। শনিবার মেয়র নির্বাচনে কংগ্রেস ৭ জন এবং অকালি দলের এক কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ফলে লড়াইটা বিজেপি ও আপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সাংসদের ভোট ধরে মোট সংখ্যা দাঁড়ায় ২৮। ১৩ কাউন্সিলর ছাড়াও সাংসদ ভোট দেন বিজেপি প্রার্থীকে। আপের ঝুলিতেও ১৪টি ভোট যাওয়ার কথা ছিল। কিন্তু প্রিসাইডিং অফিসার আপের এক কাউন্সিলরের ভোট বাতিল করেন। এর ফলে ১৪-১৩ ব্যবধানে আপকে টেক্কা দিয়ে চণ্ডীগড় পুরসভার মেয়র পদ দখল করে বিজেপি। চণ্ডীগড়ের মেয়র হন সরবজিৎ কৌর।

যদিও এই ফলাফল নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় আপ। তাদের দাবি, বিজেপিকে সুবিধা করে দিতে পরিকল্পিত ভাবে এক কাউন্সিলরের ভোট বাতিল করেছেন প্রিসাইডিং অফিসার। বিজেপি যেভাবে জিতল সেটা লজ্জাজনক বলেও আখ্যা দেন আপের নেতারা। অন্যদিকে আপকে কটাক্ষ করেছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, আপ যে বিজেপির বি টিম তা আবার প্রমাণ হয়ে গেল। কৌশলে তারা বিজেপিকে মেয়র পদে জিতিয়ে দিল।

আরও পড়ুন- Novak Djokovic: গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকার, জানালেন তাঁর আইনজীবীরা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...