Friday, April 3, 2026

এয়ার বাবল চুক্তিতে বাংলাদেশ থেকে বিমান আসছে কলকাতায়

Date:

Share post:

রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ।লন্ডন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও কোনও বিধিনিষেধ জারি করা হয়নি বাংলাদেশ থেকে বিমান আসার ক্ষেত্রে। এখন এয়ার বাবল চুক্তিতে বাংলাদেশ থেকে বিমান আসছে কলকাতায়।
রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত সাড়ে ৬ হাজার। সেই সঙ্গেই উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়ছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায়। রাজ্যে একগুচ্ছ বিধিনিষেধ জারি করার পরে কলকাতায় অনেকগুলি মাইক্রো কন্টেনমেন্ট জোন করেও বাগে আনা যাচ্ছে না করোনার সংক্রমণকে।

আরও পড়ুন- মার খেয়ে হাসপাতালে ভর্তির নাটক? বাবু মাস্টারকে দেখতে গিয়েছিলেন নব্য বিজেপি নেতারা

বাংলাদেশ থেকে আকাশপথে কলকাতা আসা যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। এই বিধিনিষেধ কার্যকর হয়েছে শুক্রবার থেকেই। নতুন এই নির্দেশ অনুসারে বাংলাদেশি যাত্রীদের কলকাতা যাওয়ার পরেই দমদম বিমানবন্দরেই নতুন করে করোনাভাইরাসের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হচ্ছে। আর এই জন্য খরচ হবে প্রায় ৭ মার্কিন ডলার।

একইসঙ্গে জানানো হয়েছে, যারা বাংলাদেশ থেকে কলকাতায় আসবেন তাঁদের সঙ্গে নিয়ে আসতে হবে Covid 19 ভ্যাকসিনের পূর্ণাঙ্গ অর্থাৎ দুটি ডোজ দেওয়ার সার্টিফিকেট। এই সঙ্গেই লাগবে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করা Covid 19 আরটি পিসিআর টেস্ট-এর নেগেটিভ রিপোর্ট। কেন এই বিধিনিষেধ জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে সেটাও বাংলাদেশের এয়ারলাইন্সগুলোকে পাঠানো চিঠিতে ভারতের বিমান পরিবহন দফতর।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...