Saturday, April 4, 2026

আনন্দপুরে মাথা থেঁতলে খুন অটোচালক, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

পাথর দিয়ে মাথা থেঁতলে আনন্দপুরে এক যুবককে খুনের অভিযোগ উঠল। রবিবার সকালে পেশায় অটোচালক ৩৬ বছর বয়সি যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর এলাকায়।
জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন বিশ্বজিৎ জানা। তারপর আর বাড়ি ফেরেননি।রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় নোনাডাঙার একটি পরিত্যক্ত এলাকা থেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর মুখ থেঁতলানো ছিল। রক্তে ভেসে যাচ্ছিল চতুর্দিক। এ ছাড়া তাঁর শরীরে অন্য আর তেমন ক্ষতচিহ্ন দেখা যায়নি।

দোষীদের গ্রেফতারির দাবিতে দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কিছু মদের ঠেক ভাঙচুর করার চেষ্টা হলে পরিস্থিতি তুলকালাম হয়ে ওঠে। এমনকি পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের। অনুমান, মদ্যপানের পর সঙ্গীদের মধ্যে বিশ্বজিতের বচসার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, কাচের টুকরো পাথর এবং লোহার রড। ঘটনাস্থলে ইতিমধ্যেই আনা হয়েছে স্নিফার ডগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মঙ্গল মণ্ডলই ডেকে নিয়ে গিয়েছিল বিশ্বজিৎকে। এই খুনের ঘটনায় মঙ্গল যুক্ত ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। এ ছাড়াও আরও দুই অভিযুক্ত পলাতক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...