Sunday, June 14, 2026

Chandannagar: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার বিজেপি বিধায়ক-সহ ৭

Date:

Share post:

চন্দননগর (Chandannagar) পুরনিগমের ভোট প্রচারে কোভিড (Covid) বিধি ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নিয়ম না মেনে করোনা (Corona) পরিস্থিতির মধ্যে ভোট প্রচার করায় গ্রেফতার করা হয়েছে পুরশুড়ার বিজেপি (Bjp) বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি-সহ ৭ জন।

রবিবার সকালে, চন্দননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস সহ কয়েকশো সমর্থককে নিয়ে মিছিল করেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। প্রচার মিছিল আটকে দেয় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।এরপরই বিজেপির জেলা সভাপতি ও বিমান ঘোষকে কোভিড ও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।নির্বাচন কমিশন ও রাজ্যের পুলিশ পক্ষপাতবিশিষ্ট বলে অভিযোগ বিজেপি বিধায়কের। বিজেপির মধ্যে কোনও শৃঙ্খলা বা নিয়মনীতি নেই বলে কটাক্ষ করেন তৃণমূল (Tmc) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...