Tuesday, April 14, 2026

Cricket South Africa: পাকিস্তান সুপার লিগে প্রোটিয়াদের খেলার অনুমতি দিল না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

পাকিস্তান সুপার লিগে ( Pakistan Super League) দক্ষিণ আফ্রিকার ( South Africa ) ক্রিকেটারদের খেলার অনুমতি দিল না সেই দেশের ক্রিকেট বোর্ড (Cricket South Africa)। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান গ্রেম স্মিথ। স্মিথ বলেন, ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটকে বেশি প্রাধান্য দিক এবং পরবর্তী সিরিজের আগে নিজেদের তৈরি করুক।

এদিন এক সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন,” সামনেই দক্ষিণ আফ্রিকার বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ এবং ঘরোয়া ক্রিকেট রয়েছে। সেই কারণেই পাকিস্তান সুপার লিগ খেলার অনুমতি দেওয়া হয়নি ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ম্যাচকেই প্রাধান্য দেওয়া উচিত। আর সেই জন‍্য নিজেদের তৈরি করুক ক্রিকেটাররা।”

প্রোটিয়াদের সামনেই রয়েছে নিউজিল্যান্ড সফর। তারপর দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে বাংলাদেশের মুখোমুখি হবেন তারা। স্মিথ জানিয়েছেন, এরপরেই শুরু হবে ঘরোয়া প্রতিযোগিতা। যে সব বিদেশি লিগ এই সব খেলার সঙ্গে একই সময়ে হবে না, সেগুলির জন্য ক্রিকেটারদের ছাড়া হবে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তল্লাশি শুধু তৃণমূলের! Whatsapp  সার্কুলার নিয়ে বিজেপির নির্লজ্জতার পর্দাফাঁস

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কার্যত সব নির্লজ্জতাকে ছাপিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা দখল করতে এসআইআর...

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...