Wednesday, June 24, 2026

Covid Update: লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ, পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। শনিবার দেড় লক্ষ ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত তিন হাজার ৬২৩ জন। এমতাবস্থায় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জানা গেছে,প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক, কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, ক্যাবিনেট মুখ্যসচিব রাজীব গউবা, স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ও আইসিএমআরের ডিরেক্টর জেনারেল।

আরও পড়ুন:Kolkata Police: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও ৫৯ জন, উদ্বেগে লালবাজার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬.৯৮। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। তার পরই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে।

লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ইতিমধ্যেই ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছাড়িয়েছে।  তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৯। তারপরই রয়েছে দিল্লি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...