Saturday, April 4, 2026

মমতাময়ী সরকার: করোনা আক্রান্তদের বাড়িতে খাবার হোম ডেলিভারি করবে রাজ্য

Date:

Share post:

দেশ তথা রাজ্যে করোনার(Covid-19) প্রকোপ বেড়েছে ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত ঘরবন্দি পরিবার যাতে অভুক্ত না থাকে তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার(State Govt)। প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দুস্থ করোনা রোগীর বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে সরকারি উদ্যোগে। রবিবার বাংলার গর্ব মমতা টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

টুইটারে লেখা হয়েছে, “রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।” জানা যাচ্ছে, সোমবার থেকে চালু হবে এই পরিষেবা। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। প্রশাসনের পাশাপাশি এই কাজে উদ্যোগী হবে রাজ্য পুলিশও। করোনা আক্রান্ত কোনও পরিবারকে যাতে অভুক্ত থাকতে না হয় তার জন্য এই উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্যাকেট করে চাল ডাল মুড়ি বিস্কুটের মত শুকনো খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে ৩ কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে তৈরি হবে এক একটি প্যাকেট। শুকনো খাবারের পাশাপাশি থাকবে রান্না করা খাবারও। কারণ কোনও পরিবার সংক্রামিত হলে সেই পরিবারের প্রত্যেকের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। যার জেরে দুর্বল শরীরে রান্না করা অসম্ভব হয়ে পড়ে। সে কথা চিন্তা করে সরকারি উদ্যোগে করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...