Wednesday, June 24, 2026

বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

Date:

Share post:

মধ্যযুগীয় আচরণ বললেও কম বলা হয়। গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরোধিতা করায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে থুতু চাটতে বাধ্য করল বিজেপির ‘নীতি পুলিশের’ দল। শুধু তাই নয়, কান ধরে উঠবসের পাশাপাশি চুলের মুঠি ধরে চলল দেদার মার ও গালিগালাজ। আর এই সবটাই চলল বিজেপি সাংসদ ও বিধায়কের সামনে। চমকে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) ধানবাদে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায়(social media) ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্জাব সফরের সময় ঘটা নিরাপত্তা-সঙ্কট ঘিরে ধানবাদের গান্ধী চকে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিজেপি সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীও। সেখানেই ওই যুবকের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ, ওই বিক্ষোভ সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ঝাড়খণ্ডের বিজেপি প্রধান দীপক প্রকাশের বিরুদ্ধে অসাংবিধানিক বাক্য প্রয়োগ করেন ওই মুসলিম যুবক। যার শাস্তি হিসেবে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর, কান ধরে উঠবস এবং থুতু ছাড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুন:দিল্লির পার্লামেন্টে করোনার থাবা, আক্রান্ত চারশোর অধিক স্টাফ

শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই সাড়া পড়ে গিয়েছে। অভিযোগের আঙুল কয়েকজন বিজেপি সমর্থকের দিকে। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ এও জানাচ্ছেন, বিজেপি সাংসদ পি এন সিং এবং দলের বিধায়ক রাজ সিনহা-সহ একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই নাকি ঘটনাটি ঘটেছে। এমনকি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন একজন ট্রাফিক পুলিশও। সাংসদ, বিধায়কদের মতো সরকারি প্রতিনিধিদের নাকের ডগায় এ ধরনের মধ্যযুগীয় আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...