Tuesday, March 31, 2026

India Team: তৃতীয় টেস্টে মাঠে নামবেন বিরাট, সাংবাদিক সম্মলনে ইঙ্গিত অধিনায়কের

Date:

Share post:

মঙ্গলবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্ট খেলতে নামছে ভারতীয় দল(India Team)। দ্বিতীয় টেস্টে মাঠে না নামলেও, তৃতীয় টেস্ট মাঠে নামবেন অধিনায়ক বিরাট কোহলি( Virat Kohli)। সোমবার সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিত দিলেন কোহলি। আর শুধু মাঠে নামা নয়, মাঠে নেমে সিরিজ নিজের দখলে করতে মরিয়া ভারত অধিনায়ক। তবে বিরাট কোহলি মাঠে নামলেও, তৃতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচে নেই মহম্মদ সিরাজ। ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে গেলেন অধিনায়ক কোহলি।

এদিন সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন,” আমি পুরোপুরি ফিট হয়ে গিয়েছি। সিরাজও ক্রমশ সুস্থ হয়ে উঠছে। তবে এই মুহূর্তে আমার মনে হয়, ও ম্যাচের জন্য পুরোপুরি সুস্থ নয়। জোরে বোলার হিসেবে ১১০ শতাংশ সুস্থ না হলে কাউকে নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না ম‍্যাচে। সিরাজ এখনও পুরোপুরি ফিট হতে পারেনি। কিন্তু আমি ফিট হয়ে গিয়েছি।”

কেপ টাউনে তৃতীয় টেস্টে সিরাজ খেলবেন না তা একপ্রকার কোহলির কথায় নিশ্চিত। ইতিমধ্যেই সিরাজের জায়গায় কে খেলবেন, তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন ভারতীয় দল। তবে কাকে খেলান হবে সে সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত সাংবাদিক বৈঠকে দিলেন না ভারত অধিনায়ক। কোহলি বলেন,“সিরাজের বদলে কাকে খেলানো যায় সেটা নিয়ে আমি কোচ এবং সহ-অধিনায়কের সঙ্গে বসে আলোচনা করব। এখনও সেই আলোচনা হয়নি। প্রত্যেকে ভাল খেলছে। তাই ওর বদলে কাকে নেওয়া যায়, সেটা নিয়ে অনেক ভাবতে হবে। আশা করি যেই সুযোগ পাক না কেন, অপরজন তাতে একটুও মন খারাপ করবে না।”

আরও পড়ুন:Sc EastBengal: লাল-হলুদে নতুন বিদেশি, মার্সেলো রিবেইরো ডস স‍্যান্টোসকে লনে সই করাল এসসি ইস্টবেঙ্গল

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...