Thursday, April 9, 2026

Swami Vivekananda: জন্মদিনে স্বামীজিকে শ্রদ্ধা মোদি-মমতার

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) ১৬০ তম জন্মদিনে আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিবেক জয়ন্তী(Vivek Jayanti)। এমন দিনে টুইটারে স্বামীজীকে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি ফেসবুকে স্বামীজীকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)।

বুধবার সকালে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে মোদি টুইটে লেখেন, ‘বিবেকানন্দের জীবন ছিল জাতীয় পুনর্জন্মের জন্য নিবেদিত। তিনি অনেক তরুণকে দেশ গঠনে কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসঙ্গে কাজ করি।’

পাশাপাশি ফেসবুকে স্বামী বিবেকানন্দের ছবি ও তার বাণী পোস্ট করে তাকে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিন উপলক্ষে সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে পালন করা হচ্ছে বিশেষ অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতরে ভক্তদের প্রবেশ নিষেধ। আজ দুপুরে সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে মমতার। এছাড়াও স্বামীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে পুদুচেরিতে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারআগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর৷

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...