Tuesday, June 9, 2026

পশ্চিমী ঝঞ্ঝায় লাইনচ্যুত শীত, বুধবারও শহরে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

যে সময় শীতের(winter) সবচেয়ে বেশি দাপট দেখানোর কথা, সেই পৌষেই মুখ লুকিয়েছে শীত। গত মঙ্গলবার সকাল থেকে শীত কার্যত উধাও হয়ে গেছে পরিবর্তে মেঘলা আকাশে বেড়েছে তাপমাত্রা(temperature)। রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ব্যাপক বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে। কলকাতাতেও(Kolkata) হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন ঘটবে না বলে জানাল হাওয়া অফিস। রিপোর্ট অনুযায়ী আজ রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা। পথ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তার ফলে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। ফলস্বরূপ এই সময় জাগিয়ে ঠান্ডা পড়ার পরিবর্তে রাজ্যজুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টির দাপট। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এবং বায়ুমণ্ডলের উপর এবং নীচের স্তরে তাপমাত্রার ফারাক বেশি হওয়ায় মেঘপুঞ্জ তৈরি হয়েছে গাঙ্গেয় বঙ্গের উপরে। তার জেরেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বুধবার সকাল থেকেই ঢেকেছে ঘন কুয়াশায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...