Saturday, April 4, 2026

Omicron Crisis : বিধিনিষেধে বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ওমিক্রনের বাড়বাড়ন্ত রোধে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে বিধিনিষেধ। শঙ্কা ছিল বিধিনিষেধে ভাড়া বাড়বে। তবে বাড়ছে না ভাড়া। বাস মালিকদের ভাড়া বৃদ্ধির প্রস্তাবে সরাসরি না করে দিল সরকার।সিদ্ধান্ত হল আগামী শনিবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন শুরু হবে। তবে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে না বলে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, গণপরিবহনের চালক-হেলপার সবাইকে মাস্ক পরতে করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না—এমন নির্দেশনা ক্যাবিনেটের নির্দেশনা থেকে দেওয়া হয়েছে।

নূর মোহাম্মদ মজুমদার আরও বলেন, আলোচনায় অংশ নেওয়া বাসমালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, তাতে যাত্রীরা ভোগান্তিতে পড়বেন। এসব বিবেচনা করে পরিবহন মালিকরা দাবি জানিয়েছেন কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তাছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাবো, সরকার বিবেচনা করবে।

বৈঠকে বিধিনিষেধের মধ্যেও সব আসনে যাত্রী পরিবহনের দাবি জানানো হয়েছে উল্লেখ করে বাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, প্লেন যেভাবে সব আসনে যাত্রী নেয়, সেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সব আসনে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছি। চালক-শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার দাবি করছি। আমরা কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করতে চাই না।

আরও পড়ুন- মোদি সরকারের চোখে আঙুল দিয়ে অভিষেক দেখালেন করোনা মোকাবিলায় সেরা ডায়মন্ড হারবার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...