Saturday, June 27, 2026

মোদির নিরাপত্তায় গলদ: অবসরপ্রাপ্ত সুপ্রিম বিচারপতির নেতৃত্বে গঠিত হল তদন্ত কমিটি

Date:

Share post:

পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর(PrimeMinister) নিরাপত্তায় গাফিলতির ঘটনার তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এই কমিটির শীর্ষে বসানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে(Indu Malhotra)। পাশাপাশি কমিটিতে রয়েছেন এনআইএ-র ডিজি, চণ্ডীগড়ের ডিজিপি, আইজি সুরক্ষা (পাঞ্জাব), পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরে কৃষকদের আন্দোলনের জেরে ফিরোজপুরে ফ্লাইওভারের ওপর আটকে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতির মত এমন গুরুতর ঘটনায় স্বাভাবিকভাবেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় আলাদা আলাদা তদন্ত শুরু করে পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, এভাবে একতরফা তদন্তের অনুমতি দেওয়া যায় না। এই মামলায় স্বতন্ত্র নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে। কিভাবে এত বড় গাফিলতির ঘটনা ঘটল তা জানা জরুরী। প্রয়োজন রয়েছে কে এই ধরনের গাফিলতির সঙ্গে যুক্ত। এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। নিরপেক্ষ তদন্তের লক্ষ্যেই পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তের ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আলাদা কমিটি গঠন করল দেশের শীর্ষ আদালত।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...