Sunday, June 28, 2026

Kunal Ghosh: তৃণমূলে ‘কার্যনির্বাহী সভাপতি’ পদের গুজব ওড়ালেন কুণাল

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অনুপস্থিতিতে না কি কাজ করবেন দলের কার্যনির্বাহী সভাপতি। শীঘ্রই এই পদ তৈরি করতে চলেছে তৃণমূল। এই খবরে যখন সংবাদমাধ্যমে ছেয়ে গিয়েছে। তখন সে দাবি নস্যাৎ করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেল এই গুজবের কথা সম্পূর্ণ খারিজ করে তিনি জানালেন, তৃণমূলের ‘কার্যনির্বাহী সভাপতি পদ’ নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল লেখেন, “তৃণমূলে কোনও ‘কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হচ্ছে না। কোনো কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রকাশিত হচ্ছে, তা ভিত্তিহীন। এর আগে দলের তরফে সুখেন্দু শেখর রায় টুইট করে একথা বলেছেন। আজ আবারও বলা হল। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

উল্লেখ্য, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’ তৃণমূলের সংবিধান রদবদলের কাজ করছে বলে দাবি করেছিল ‘দ্য প্রিন্ট’ সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে দাবি করা হয়, কার্যনির্বাহী সভাপতি পদের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পছন্দ। সংবাদমাধ্যম আরও দাবি করে রাজ্যে তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় আসার পর গোটা দেশের সংগঠন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক পরিকাঠামোর পুনঃবিন্যাস জরুরি হয়ে পড়েছে যার জেরেই নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে এই সংক্রান্ত তথ্য পুরোপুরি ভিত্তিহীন বলে এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...