Tuesday, June 23, 2026

Weather Forecast:তাপমাত্রার রেকর্ড পতন, আজও রাজ্যের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

মাঘেও পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা। শুক্রবারের মতো শনিবারও সকাল থেকে আকাশের মুখভার। মেঘলা আকাশ এবং দিনভর বৃষ্টির জেরে গতকাল গাঙ্গেয় বঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গিয়েছিল। আজও সেই পারদ পতন অব্যাহত থাকবে।

আরও পড়ুন:LataManggeshkar : এখন অনেকটাই সুস্থ লতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।সপ্তাহান্তেও পারদ পতন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

শুক্রবার অকাল বৃষ্টির হাত ধরে দিনের তাপমাত্রা নেমে যায় ২০.৯ ডিগ্রিতে। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। শনিবার বিকেলের পর থেকে কমবে বৃষ্টির প্রভাব।পৌষসংক্রান্তিতে রোদের দেখা মেলেনি। তার জেরেই এমন পরিস্থিতি। রাতের তাপমাত্রা আগামি ৪৮ ঘন্টায় আর প্রায় ২ ডিগ্রি নেমে ১৪-র কোঠায় থাকবে। আগামী ১৮ ডিসেম্বর আরও এক বার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যেতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...