Saturday, March 14, 2026

প্রজাতন্ত্র দিবসে বাংলার তৈরি নেতাজির ট্যাবলো বাতিল, প্রতিবাদে গর্জে উঠল বাংলা পক্ষ

Date:

Share post:

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজ উপলক্ষে বাংলা তথা ভারত মাতৃকার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subash Chandra Bose) ও আজাদ-হিন্দ-ফৌজকে কেন্দ্র করে তৈরি পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করল বিজেপি (BJP) শাসিত কেন্দ্রীয় সরকার। যার প্রতিবাদে ঝড় তুললো বাংলা পক্ষ। এই অরাজনৈতিক সংগঠনের দাবি, নেতাজির ট্যাবলো বাতিলের মধ্য দিয়ে একদিকে যেমন সুভাষচন্দ্র বসুকে অপমান করা হয়েছে, ঠিক একইভাবে বিজেপি ফের একবার প্রমান করেছে তারা বাংলা ও বাঙালি বিদ্বেষী।

এ প্রসঙ্গে বাংলা পক্ষের বক্তব্য, “বিজেপি ও হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকারের সর্বদাই বাংলা ও বাঙালি বিরোধী চরিত্র দেখি আমরা। বাংলার বীর সন্তানরা যখন ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছে তখন আরএসএস ব্রিটিশের দালালি করতো। ইতিহাসক্রমেই বিজেপি ও RSS সুভাষচন্দ্র বিরোধী। এবার সাধারণতন্ত্র দিবসে সুভাষের নামাঙ্কিত বাংলার ট্যাবলো বাতিল হওয়ায় দিল্লির সুভাষ বিরোধিতা আরও প্রকট ভাবে প্রকাশিত হল। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাঙালি বিরোধী বিজেপি ও কেন্দ্র সরকারকে ধিক্কার জানিয়ে ট্যুইটার প্রচার চালাবে বাংলা পক্ষ।”

#AntiNetajiBJP হ্যাজট্যাগ ব্যবহার করে ট্যুইটারে ঝড় তোলে বাঙালি। এছাড়াও আরও একটি হ্যাজট্যাগ ব্যবহৃত হয় #BengalNetajibannedinDelhi হাজার হাজার ট্যুইটের মাধ্যমে সুভাষের জাতির সন্তানরা প্রতিবাদে গর্জে ওঠে। ট্যুইটার প্রচারের আরও কয়েকটি দাবি ছিল-
১. সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ করতে হবে।
২. ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই।
৩. ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...