Wednesday, June 24, 2026

মালব্যকে পাল্টা ধুয়ে নিলেন কুণাল

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত’ বক্তব্যের প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ তুলে ফের বিতর্ক উস্কে দিতে চাইলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি কল্যাণের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে খোঁচা দেন।

আরও পড়ুন- Gangasagar: মুখ্যমন্ত্রীর উন্নয়নে ভিনরাজ্যের পুণ্যার্থীদের কাছে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’ বেশি জনপ্রিয়

মালব্য যতই খোঁচা দিন না কেন, তাকে পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।তিনি পাল্টা টুইটে বলেন, বিদ্রোহী বিজেপি নেতাদের প্রেস কনফারেন্স এবং তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্বের ব্যাখ্যা দিয়ে মালব্যের টুইট করা উচিত। তা না করে শুধু নিজের দলের কেলেঙ্কারিকে ধামাচাপা দিতে অন্যত্র চোখ ঘোরাতেই তিনি অর্থহীন পোস্ট করেছেন। তৃণমূল পরিবারকে একটি সুখী পরিবার বলেও আখ্যা দেন কুণাল ঘোষ।

 

শনিবার সন্ধ্যায় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, দলের বাইরে কোনও মন্তব্য চলবে না। কিছু বলার থাকলে দলের অন্দরে বলুন। এরপরেই রবিবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। যদিও তাকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...