Sunday, June 14, 2026

Gangasagar: মুখ্যমন্ত্রীর উন্নয়নে ভিনরাজ্যের পুণ্যার্থীদের কাছে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’ বেশি জনপ্রিয়

Date:

Share post:

কথিত আছে ‘সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার’। কিন্তু এই কথাকে নিজের উন্নয়নশীল কাজের মাধ্যমে যিনি পাল্টে দিয়েছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির মধ্যেও পৌষসংক্রান্তির পুণ্যতিথিতে তাঁর গঙ্গাসাগর মেলার অতিথি আপ্যায়নে অভিভূত ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা। তাঁদের কাছে এখন ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বার বার’ বেশি পছন্দের। এত সুন্দর ব্যবস্থাপনা পেয়ে ভিনরাজ্যের অতিথিরা সত্যিই আপ্লুত।বাংলার ব্যবস্থাপনা এবং আতিথেয়তার জন্য ফের আসতে চান গঙ্গাসাগরে। কলকাতার বাবুঘাটে চলা একটি মেলায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং।

আরও পড়ুন:ফের খড়গপুর আইআইটিতে করোনা হানা, আক্রান্ত ২০ জন

এদিন বাবুঘাটে রাষ্ট্রীয় বিহারী সমাজ ও সভাপতি মুন্না সিং আয়োজিত একটি মেলায় দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং আরও বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন তীর্থযাত্রীদের জন্য তীর্থকর মুকুব করেছেন।তীর্থযাত্রীদের জন্য ৫লক্ষ টাকার বীমা করে দিয়েছেন| যিনি রাজ্যে অতিথিদের জন্য এতকিছু ভাবেন তিনি রাজ্যের মানুষদের জন্য সর্বদা কিভাবে পাশে থাকা যায় তার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিনের মেলায় উপস্থিত ছিলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রবীন কুমার দেয়ারি, দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রসেনজিৎ দাস,পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহসভাপতি পলাশ সাধুখাঁ, শিক্ষক প্রদীপ প্রজাপতি, অভিজিত ওঝা, সর্নাভ দাস সহ বিহারী সমাজের বিশিষ্ঠ ব্যাক্তিগণ|

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...