Sunday, June 14, 2026

Sex Toy:সেক্স টয় কিনতে গিয়ে প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক

Date:

Share post:

‘সেক্স টয়’ কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে পা দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক।বিদেশ থেকে ওই ‘সেক্স টয়’ কিনতে দফায় দফায় মোট ৩৭ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ জানান তিনি। তাঁর অভিযোগের সূত্র ধরেই শনিবার একটি ডান্স বারের মালিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকপবা এলাকায়।

আরও পড়ুন:Gangasagar: মুখ্যমন্ত্রীর উন্নয়নে ভিনরাজ্যের পুণ্যার্থীদের কাছে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’ বেশি জনপ্রিয়

পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে শিলিগুড়ির হংকং মার্কেটের একটি দোকানে একটি সেক্স টয় কিনতে গিয়েছিলেন তিনি। দোকানদার তাঁকে জানান, পুতুলটি বিদেশ থেকে আনাতে হবে। আর সেই জন্য তাঁকে অগ্রিম এক লক্ষ টাকাও দিতে হবে। তিনি রাজিও হয়ে যান। এরপরই প্রতারণার শিকার হন শিক্ষক। তাঁকে জানানো হয়, ‘সেক্স টয়’টি তাঁর বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময় ডেলিভারি বয়কে ধরে ফেলেছে পুলিশ। আর জেরার মুখে পুলিশের কাছে ডেলিভারি বয় শিক্ষকের নাম বলে ফেলেছেন। এই ভাবেই দফায় দফায় টাকা নেওয়ার ফাঁদ পাতে ওই প্রতারক।

অবসরপ্রাপ্ত শিক্ষকের অভিযোগ, তাঁর কাছ থেকে মোট ৩৭ লক্ষ টাকা আদায় করা হয়েছে। এমনকি এই টাকা দিতে গিয়ে জমিও বিক্রি করতে হয়েছে। কিন্তু তারপরও পাননি কিছুই। এরপরই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। শুরু হয় তদন্ত।
পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ডান্স বারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শিক্ষকের অভিযোগ খারিজ করেছে অভিযুক্ত। উল্টে তিনি বলেছেন, এ প্রসঙ্গে উনি কিছুই জানেন না।

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...