Friday, June 26, 2026

নির্বাচন কমিশনের মন্তব্যের বিরুদ্ধে হাই কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এ বার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতা হাই কোর্টে এসে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করেন তিনি। সবেমাত্র বিচারপতি পদ ছেড়ে রাজনীতিতে এসেছেন। আর সেইব হাতেখড়ির পরেই তার মুখে খোদ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথার বন্যা। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে কমিশন তাকে প্রচারে ২৪ ঘণ্টার স্থগিতাদেশ দিয়েছিল। আর তাতেই নির্দেশ মনপসন্দ না হওয়ায়, একেবারে কমিশনের বিরুদ্ধেই আদালতে ছুটেছেন।

স্থগিতাদেশ দিয়ে কমিশন লিখেছিল, পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে মহিলাদের সম্মান করার স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তিরও ক্ষতি করেছে। তাঁর মতো শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের ন্যক্কারজনক শব্দ কাম্য নয়। তিনি ভারতীয় মহিলাদের তো বটেই সাংবিধানিক পদমর্যাদায় থাকা রাজনীতিকেরও সম্মান ক্ষুণ্ণ করেছেন।বলেন, ভারতের নির্বাচন কমিশন কালকে একটা অর্ডার পাস করেছে। সেটাতে আমার মতে অনেক অবাঞ্ছিত মন্তব্য আছে। আমাকে কলঙ্কিত করা হয়েছে এবং আমার মানহানিও করা হয়েছে। এই কলঙ্ক এবং মানহানির বিরুদ্ধে আমি আলাদা পদক্ষেপ করব।মঙ্গলবারই অভিজিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে অর্ডার দিয়েছিল কমিশন। সেই নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রচার বন্ধ রাখতে হয় অভিজিৎকে।

আরও পড়ুন- বায়োলজিক্যাল জন্ম নয়! আজব দাবি মোদির, নিজেকে ‘ঈশ্বর’ প্রমাণের চেষ্টা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...