Friday, April 24, 2026

সাধারণতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো, সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ গোটা পশ্চিমবঙ্গ(West bengal)। এই ঘটনাতেই এবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদিকে উদ্দেশ্য করে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষ ব্যথিত হয়েছেন।’ বাংলাকে বঞ্চনার এই ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। কোনও কারণ না দেখিয়েই কেন্দ্র ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার আপামর জনগণ মর্মাহত’। পাশাপাশি চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘ভারতের স্বাধীনতায় বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য সামনে থেকে লড়াই করেছেন। তাই তাঁদের ট্যাবলো বাদ দেওয়া হলে সেটা স্বাধীনতা সংগ্রামীদের কাছে অত্যন্ত অসম্মানজনক হবে।’ দেশের স্বাধীনতায় নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্তের অবদানও চিঠিতে উল্লেখ করেছেন মমতা।

আরও পড়ুন:Gangasagar: মুখ্যমন্ত্রীর উন্নয়নে ভিনরাজ্যের পুণ্যার্থীদের কাছে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’ বেশি জনপ্রিয়

উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে চলতি বছরে প্রজাতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এক সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেহেতু এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো পাঠানোর অনুমতি চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, বাংলার থিমের নাম দেওয়া হয়েছিল ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’। কিন্তু তা সরাসরি খারিজ করে দেওয়া হয় কেন্দ্রের তরফে। সেই ঘটনাতেই এবার ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত, গত বছরও রাজ্যের কন্যাশ্রী ও একাধিক সামাজিক প্রকল্প-সহ ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার।

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...