Friday, April 3, 2026

Parambroto: বামমনস্ক হয়েও বিজেপি-আরএসএস বিরোধী বড় শক্তির দিকেই থাকতে চান পরমব্রত

Date:

Share post:

ফের বাংলাদেশি ছবিতে পরমব্রত চট্টোপাধ‍্যায় (parambrata chatterjee)। তবে এবারের লুক সম্পূর্ন ভিন্ন । বড় চুল, চোখে সানগ্লাস, আদব কায়দায় তিনি রকস্টার। ওপার বাংলার ছবি ‘আজব কারখানা’য় এভাবেই তিনি হাজির। গান বাজনা নিয়ে ছবি ‘ট‍্যাংরা ব্লুজ’ টলিউডেও করেছেন পরমব্রত। কিন্তু এই ছবি একেবারেই আলাদা হতে চলেছে বলে দাবি করেছেন পরমব্রত।

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রটি একজন রকস্টারের। একটি টেলিভিশন শোয়ের সঞ্চালনার দৌলতে লোক গানের পাশাপাশি রক গান ছাড়াও সঙ্গীতের অন‍্যান‍্য ধারার সঙ্গে পরিচিত হবেন। ছবিটি পরিচালনা করেছেন শবনম ফিরদৌসি।

অভিনয় তার পেশা হলেও, দেশ এবং রাজ‍্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল। শুধুই সোশ‍্যাল মিডিয়ায় মন্তব‍্যে সীমাবদ্ধ থাকতে চাননি তিনি। পুরসভা ভোটের আগে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে।কিন্তু বরাবর পরমব্রত দাবি করে এসেছেন, তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না আর থাকবেনও না।

আরও পড়ুন- Weather Forecast:মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী, সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি অতি দক্ষিণপন্থী রাজনীতির সমালোচক। সে জায়গা থেকে, বর্তমানে দেশে যে দলকে আমার বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে সব থেকে বড় বিরোধী শক্তি বলে মনে হবে আমি তাদের দিকে একটু ঝুঁকেই থাকব। সেটা যে কোনও দল হতে পারে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...