Monday, June 8, 2026

১৮ বছরের দাম্পত্যে ইতি, আলাদা হলেন ধনুশ এবং রজনীকান্ত-কন্যা

Date:

Share post:

১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন ধনুশ-ঐশ্বর্য (Dhanush And Aishwaryaa Announce Separation)। রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুশ টুইটারে বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের (Dhanush And Aishwaryaa Announce Separation) কথা জানান।

সোমবার রাতে ধনুশ ট্যুইট করে লেখেন, “বন্ধু হয়ে, দম্পতি হয়ে, বাবা-মা হয়ে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার। একে অপরকে বুঝে ওঠার। মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি, এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বামী-স্ত্রী হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা।”

ধনুশ আরও লেখেন, ‘আগামী দিনগুলিতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।”

আরও পড়ুন-মমতার দেখানো পথে তামিলনাড়ুর ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

একই বিবৃতি রজনীকান্ত-কন্যা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, ‘এই পোস্টের জন্য আলাদা কোনও ক্যাপশনের দরকার নেই প্রয়োজন আপনাদের ভালোবাসা’।

২০০৪ সালে চেন্নাইতে (Chennai) ধুমধাম করে বিয়ে হয় ধনুশ এবং রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যের। শোনা যায়, সেই সময় বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। ধনুশ-ঐশ্বর্যের দুই ছেলে যাত্রা ও লিঙ্গা। কখনও ধনুশ কিংবা ঐশ্বর্য কাউকে নিয়েই সেরকম বির্তক শোনা যায়নি। কিন্তু ১৮ বছর দাম্পত্য জীবনের পর এমন কী হল যে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন? এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রজনীকান্তও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

 

Related articles

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...