Friday, April 3, 2026

Novak Djokovic: স্পেনে ঢুকতে গেলে নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে জোকারকে, জানিয়ে দিল সে দেশের সরকার

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না নোভাক জোকোভিচের ( Novak Djokovic)। অস্ট্রেলিয়া( Australia), ফ্রান্সের ( France) পর এবার স্পেনের ( Spain) সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, স্পেনে ঢুকতে গেলে নির্দিষ্ট কোভিড ( Covid) বিধি মানতে হবে জোকারকে। জানিয়ে দিল স্পেনের সরকার। করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নোভাক জোকোভিচ। দ্বিতীয়বার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। গতকাল ফ্রান্স সরকারের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে করোনার টিকা না নিলে ঢুকতে দেওয়া হবে না জোকারকে।

এদিন স্পেনে জোকোভিচকে খেলার অনুমতি দেওয়া হবে কি না সেই প্রশ্নের জবাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ বলেন, “যে কোনও ক্রীড়াবিদ আমাদের দেশে খেলায় অংশ নিতে চাইলে তাঁকে দেশের কোভিড বিধি মানতে হবে। আপনি যেই হোন না কেন, নিয়ম সবার জন্য সমান।”

নতুন নিয়ম অনুযায়ী স্পেনের কোভিড বিধি অনুসারে সে দেশে প্রবেশ করতে হলে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বা করোনা থেকে সুস্থ হয়ে ওঠার রিপোর্ট দেখাতে হয়। টিকাকরণ বাধ্যতামূলক না হলেও ইউরোপের দেশগুলির মধ্যে টিকাকরণে প্রথম সারিতেই রয়েছে সে দেশ।

স্পেনে একটি বাড়ি রয়েছে জোকোভিচের। তাই সেখানে প্রায়ই সেখানে যান তিনি। প্রস্তুতিও নেন। গত বছর ডিসেম্বর মাসেও সেখানে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:Sc EastBengal: নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...