Saturday, April 4, 2026

Mohammedan Sporting: করোনার ভীতি কাটিয়ে ফের অনুশীলনে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

করোনা ( Corona) ভীতি কাটিয়ে আবারও অনুশীলনে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan Sporting Club)। বৃহস্পতিবার থেকে সল্টলেক অনুশীলন মাঠে পুনরায় প্রস্তুতিতে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড। বুধবার এমনটাই জানান হল মহামমেডান ক্লাবের পক্ষ থেকে।

টিম হোটেলে করোনা সংক্রমণের জেরে বিগত কয়েক সপ্তাহ ধরে স্থগিত হয়ে রয়েছে আইলিগ। বন্ধ রয়েছে দল গুলির অনুশীলনও। করোনার ভীতি কাটিয়ে ফের  স্বাভাবিকের পথে হাটছে বিভিন্ন ক্লাব গুলো। ধীরে ধীরে অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। এই পরিস্থিতিতে সাদা-কালো ব্রিগেডও প্রস্তুতি শুরু করতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

জানা গিয়েছে, ইতিমধ্যেই সাদা-কালো ব্রিগেডের বাইরের রাজ্যের ফুটবলাররা টিমের সঙ্গে যুক্ত হয়েছে। এবং পুরো দল কলকাতার এক নামী হোটেলে একসঙ্গে রয়েছে। এছাড়াও জানা গিয়েছে করোনার পরিস্থিতিকে মাথায় রেখে পুরো জৈব বলয়ে থাকবে মহমেডান টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

আরও পড়ুন:Kagiso Rabada: স্বস্তির খবর ভারতীয় দলে, একদিনের সিরিজের আগে বিশ্রামে পাঠানো হল কাগিসো রাবাডাকে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...