Friday, April 3, 2026

Kagiso Rabada: স্বস্তির খবর ভারতীয় দলে, একদিনের সিরিজের আগে বিশ্রামে পাঠানো হল কাগিসো রাবাডাকে

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ( India- South Africa)একদিনের সিরিজ। তার আগে স্বস্তির খবর ভারতীয় দলে। এক দিনের সিরিজ শুরু হওয়ার আগে বিশ্রাম দেওয়া হল দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডাকে (Kagiso Rabada)। আগামী মাস থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে রাবাডাকে তরতাজা রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে খবর।

সদ‍্য সমাপ্ত ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সব থেকে বেশি ২০টি উইকেট নিয়েছেন রাবাডা। সিরিজ জিততে বড় ভূমিকা ছিল তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে ১০০ শতাংশ ফিট রাখতে চাইছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা  ম্যানেজমেন্ট। তবে রাবাডাকে ছেড়ে দিলেও অবশ্য তাঁর বদলি হিসাবে কারও নাম এখনও ঘোষণা করা হয়নি। অতিরিক্ত বোলার হিসাবে দলের সঙ্গে রয়েছেন জর্জ লিন্ডে। এদিকে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে রাবাডার না থাকাটা টিম ইন্ডিয়ার পক্ষে স্বস্তির খবর বলেই মনে করছে ক্রিকেট মহল।

আজ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট হারের জ্বালা কাটিয়ে একদিনের সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...