Saturday, June 27, 2026

Lata Mangeshkar:এখনও ICU-তেই লতা মঙ্গেশকর, কেমন আছেন তিনি?

Date:

Share post:

টানা দশদিন কেটে গেলেও উদ্বেগ এখনও কাটেনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতেই রয়েছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হলেই তাঁকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:NARENDRA MODI: ‘ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে’, সতর্কবার্তা মোদির

হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। আগের তুলনায় অনেকটাই সেরে উঠেছেন তিনি। তবে করোনার বেশ কিছু মৃদু উপসর্গ রয়েছে তাঁর। পাশাপাশি নিউমোনিয়ারও চিকিৎসা চলছে। মঙ্গলবার থেকে তিনি লিকুইড খাবারের পাশাপাশি ভাত-রুটিও খাচ্ছেন। অক্সিজেন সাপোর্টও লাগছে না তাঁর। তবে তাঁর বার্ধক্যজনিত কারণেই তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

বর্ষীয়ান শিল্পীর চিকিৎসক প্রতিত সমদনি সংবাদসংস্থাকে জানান, “লতাজি এখনও আইসিইউ-তেই আছেন। ওঁকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি আমরা। আপনারা ওঁর দ্রুত আরোগ্য কামনা করুন।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...