Thursday, June 25, 2026

Accident: মর্মান্তিক! রাতের কলকাতায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

Date:

Share post:

রাতের তিলোত্তমায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল পথচারীর।বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে খিদিরপুর ট্রামডিপোর কাছে।

আরও পড়ুন:Weather Forecast: ঠান্ডায় কাঁপছে বাংলা,সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

জানা গেছে, দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল লরিটি। সেইসময় রাস্তা পারপার করছিলেন এক পথচারী। দ্রুতবেগে এসে লরিটি তাঁকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নেই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ব্যক্তিটিকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । লরিটিকে আটক করেছে পুলিশ।

এদিকে প্রায় একই সময় শহরের অন্য প্রান্তে ঘটে যায় মোটরবাইক দুর্ঘটনা। বুধবার রাতে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে গার্ড রেলে ধাক্কা মারে মোটরসাইকেলটি। তারপর ডিভাইডারেও গিয়ে ধাক্কা মারেন বাইকের চালক। এরপর বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ছয়ান বাইক আরোহী।ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই বাইক আরোহীর দেহ । এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন তিনি। দুর্ঘটনায় তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, আহত ওই ব্যক্তির নাম মহম্মদ জাকির হোসেন।আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...