Wednesday, June 10, 2026

Netaji Birthday Celebration: নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে ‘আজাদি কি অমৃত মহোৎসব’

Date:

Share post:

ভারতের বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Basu) ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বছরভর নানা অনুষ্ঠান। কেন্দ্র ও রাজ্যর পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির ১২৫ তম বছরের সঙ্গেই উদযাপিত হচ্ছে স্বাধীনতার (Independence) ৭৫ বছর। এ নিয়ে দেশজুড়ে বছরভর পালিত হবে ‘আজাদি কি অমৃত মহোৎসব’।

সেই উপলক্ষেই ২৩ জানুয়ারি থেকে উৎসবের আয়োজন করা হয়েছে যা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বাংলার নেতাজি ট্যাবলো (Tableau) বাতিল করায় দেশজুড়ে ওঠা বিতর্ক ধামাচাপা দিতে ২৮ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়া গেটের ক্যানপিতে এই মূর্তি বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবার টুইট করে একথা জানান। যতদিন না মূর্তি বসছে, ততদিন সেখানে থাকবে নেতাজির ‘হলোগ্রাম স্ট্যাচু’। পরে সেখানেই বসবে নেতাজির সুদীর্ঘ গ্রানাইটের মূর্তি। একদিকে অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা সরানো আর এর পাশাপাশি একই দিনে নেতাজির মূর্তিস্থাপনের ঘোষণা বিশেষ কোনও উদ্দেশে নয়তো? এই প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- AITC Goa: দ্বীপরাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে ‘কার্পেট বম্বিং’ তৃণমূলের

 

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...