Saturday, June 13, 2026

AITC Goa: দ্বীপরাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে ‘কার্পেট বম্বিং’ তৃণমূলের

Date:

Share post:

গোয়ায় কংগ্রেসের প্রতি কার্পেট বম্বিং জারি রাখল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পি.চিদম্বরমের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ করেছেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি পবন ভার্মা গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, তিনি পি. চিদম্বরমের বাড়িতে জোট বার্তা নিয়ে গিয়েছিলেন। একঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়। কিন্তু পি.চিদম্বরমের কাছ থেকে কোনো সদুত্তর পাননি। শুধু গোয়া নয় আগাামী দিনে চলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসঙ্গে চলার পথ নিয়েও সেভাবে কোনো সাড়া তাঁর কাছ থেকে পাননি।

১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ১১ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দু-একদিনের মধ্যে বাকি আসনেও প্রার্থী তালিকা প্রকাশ করবে দল। ফলে নির্বাচনের আগে গোয়ায় কংগ্রেস যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তা প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। এই অপপ্রচারের বিরুদ্ধে লাগাতার প্রচার জারি রাখবে তৃণমূল নেতৃত্ব।

শুক্রবার গোয়ায় ১০ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি।

আরও পড়ুন- দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...