Saturday, April 4, 2026

Airport: দমদমের চাপ কমাতে কলকাতার কাছে দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টের জমি দেখার নির্দেশ নবান্নের

Date:

Share post:

দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের উপর অত্যাধিক চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনায় দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর (Airport) তৈরির পরিকল্পনা হয়েছে। এক্ষেত্রে ভাঙড়ে একসঙ্গে অনেকটা জমি পাওয়া যেতে পারে। সেই কারণে সেখানে জমি দেখা হচ্ছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। জমি বাছাইয়ের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে কলকাতায় কাছাকাছি অঞ্চলকে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রানওয়ে থাকবে এমন বিমানবন্দর তৈরির মতো জমি দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে বোয়িং ৭৭৭-এর মতো বড় বিমান নামতে পারে। পাশাপাশি, বিমানবন্দরের হ্যাঙ্গারে একসঙ্গে অনেক বিমান রাখা যেতে পারে এমন জমি দেখা হবে। সেই মতো জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)।

এর পাশাপাশি, রাজ্য সরকার পুরুলিয়ার (Purulia) ছড়রাতেও একটি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর৷ বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে যাতে যাতায়াতে সুবিধে হয় সেই কারণে এই ব্যবস্থা।

আরও পড়ুন:গেরুয়া শিবিরে ফের ভাঙনের আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন দুই বিজেপি বিধায়ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) প্রশাসনিক বৈঠকে রাজ্যের বন্ধ বিমানবন্দরগুলি চালু করার জন্য ব্যবস্থা নিতে বলেন। সেই মতো উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, বালুরঘাট বিমানবন্দরে দ্রুত পরিষেবা শুরু করতে চাইছে সরকার৷ অন্ডাল বিমানবন্দরের আধুনিকীকরণে বিষয়েও জোর দেওয়া হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...